প্রিন্ট এর তারিখঃ Oct 30, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 30, 2026 ইং
অকল্যান্ডে ধারাভাষ্যকারের ভূমিকায় নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লাক্সন

অকল্যান্ডের ইডেন পার্কে ভারত ও নিউজিল্যান্ডের মধ্যেকার চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচে ধারাভাষ্যকারের ভূমিকায় অবতীর্ণ হন দেশটির প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লাক্সন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে ধারাভাষ্য কক্ষ থেকে কিছু মুহূর্ত শেয়ার করেন লাক্সন। একই সঙ্গে গ্লেন ফিলিপসের দুর্দান্ত ব্যাটিং ও পুরো দলের সামগ্রিক ব্যাটিং পারফরম্যান্সের ভূয়সী প্রশংসা করেন তিনি।
এদিন গ্লেন ফিলিপস ৪৯ বলে ৬টি চার ও ১০টি ছক্কায় ১০৭ রান করেন । এছাড়া ব্রেসওয়েল ২৫ বলে ৬৫ রান করেন।এক্সে দেওয়া পোস্টে ক্রিস্টোফার লাক্সন লেখেন, আজ রাতে ইডেন পার্কে ব্ল্যাকক্যাপস বনাম ভারত ম্যাচে ধারাভাষ্য কক্ষে আছি। গ্লেন ফিলিপসের অবিশ্বাস্য ইনিংস এবং ব্ল্যাকক্যাপসদের দুর্দান্ত ব্যাটিং প্রদর্শনী।
এই সিরিজে ফিলিপস দুর্দান্ত ফর্মে আছেন। চতুর্থ ম্যাচে ১০৭ রানের আগে তিনি প্রথম দুই ম্যাচে অপরাজিত ৮২ ও ৭০ রান করেছিলেন। শেষ ওভারে নীতীশ রানার বলে একটি শট খেলতে গিয়ে তিনি ডিপ এক্সট্রা কভারে অভিষেক শর্মার হাতে ধরা পড়েন। এদিন প্রথম ব্যাট করে ২৫৯ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় কিউইরা। পরবর্তীতে কিউই বোলাদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ৯ উইকেট হারিয়ে ১৭২ রানে শেষ হয় ভারতের ইনিংস।
© সকল কিছুর স্বত্বাধিকার NNTV